ইরানের চাবাহারে ইসলামিক বিপ্লব হাউজিং ফাউন্ডেশনের দফতরে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের চাবাহার শহরে ইসলামিক বিপ্লব হাউজিং ফাউন্ডেশনের সদর দফতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
প্রাথমিক প্রতিবেদনে একে নাশকতামূলক হামলা বলে সন্দেহ করা হচ্ছে, তবে এতে কোনো বেসামরিক ব্যক্তি লক্ষ্যবস্তু ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগেই ভবনটি খালি হয়ে গিয়েছিল এবং এরপর সেখানে সাউন্ড বোমা বা অনুরূপ বিস্ফোরক বিস্ফোরিত হয়।
এ ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করছে।
an adbox will go here