দক্ষিণ কোরিয়ায় বিমানবাহিনীর মহড়ায় বোমা দুর্ঘটনা, ৭ জন আহত - দিগন্ত জার্নাল

দক্ষিণ কোরিয়ায় বিমানবাহিনীর মহড়ায় বোমা দুর্ঘটনা, ৭ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, সামরিক মহড়ার সময় একটি যুদ্ধবিমান থেকে আটটি বোমা বেসামরিক এলাকায় গিয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, লাইভ ফায়ার মিলিটারি ড্রিল চলাকালীন সময়ে কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে এমকে ৮২ বোমাগুলি রিলিজ হয়ে যায়। ফলে বোমাগুলি সিউলের উত্তর-পূর্বে ৪০ কিলোমিটার দূরে পোচেন নামক গ্রামে পড়েছে, যা উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি। এতে কয়েকটি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বিমানবাহিনী তাদের শোক প্রকাশ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

an adbox will go here