আজারবাইজান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় সহযোগিতায় আলোচনা - দিগন্ত জার্নাল

আজারবাইজান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় সহযোগিতায় আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক :

আজারবাইজান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার ভিত্তি স্থাপনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট

ইসরাইলি নেসেটে শাস পার্টির এমকে সাইমন মোশিয়াশভিলির উত্থাপিত এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ককেশাস অঞ্চলে আজারবাইজান ইসরাইলের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইসরাইলের জাতীয় মিশন মন্ত্রী ওরিট স্ট্রক বলেন, এই সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আরও জানান, ইসরাইল আজারবাইজান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং যে কোনো দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।

an adbox will go here