ঢাকা সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড - দিগন্ত জার্নাল

ঢাকা সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঘটনার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে আগুনের ঘটনা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, সকাল ৭টা ১৫ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ৭টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও ৯টি ইউনিট যোগ হয় এবং বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে ৮টি ইউনিট কাজ করলেও ৮টা ৩৯ মিনিটে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ হয়েছে।

তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি এবং এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।

an adbox will go here