ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সাবেক এসপি আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত - দিগন্ত জার্নাল

ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সাবেক এসপি আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত

দিগন্ত জার্নাল ডেস্ক :

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের বিষয়টি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি মামলার পর তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে, আব্দুল মান্নানও ৯ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে সিলেট কারাগারে পাঠানো হয়, যার ফলে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

এ দুটি প্রজ্ঞাপনে জানানো হয়, এই দুই কর্মকর্তার খোরপোষ ভাতা তাদের পাওনা হবে। মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে গাজীপুরের কমিশনার থাকাকালীন নানা অনিয়মের অভিযোগ রয়েছে, আর আব্দুল মান্নানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠে এসেছে।

এছাড়া, গত ১১ মার্চ গ্রেফতার হয়ে কারাগারে থাকা ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

an adbox will go here