রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন
দিগন্ত জার্নাল ডেস্ক :
রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থি হওয়া নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ সোমবার (১৭ মার্চ) দায়ের করেছেন।
আইনজীবী আবেদা গোলরুখ জানান, রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে এদিন রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলেও তা শুনানি হয়নি। তবে, মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট আবেদা গোলরুখ বলেন, “গত ১০ মে জারি করা প্রজ্ঞাপনটি সংবিধান এবং সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থি হওয়ায় আমরা রিটটি করেছি।”