জামিয়াতুন নূর আল কাসেমিয়া’র নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ - দিগন্ত জার্নাল

জামিয়াতুন নূর আল কাসেমিয়া’র নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত জামিয়াতুন নূর আল কাসেমিয়া নতুন শিক্ষাবর্ষ (১৪৪৬-৪৭ হিজরী) এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ শাওয়াল ১৪৪৬ হিজরী মোতাবেক ৬ এপ্রিল রবিবার থেকে ৯ই শাওয়াল মোতাবেক ৮ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত আসনে ভর্তি কার্যক্রম চলবে।

আবাসিক সীট বণ্টন: ১২ এপ্রিল শনিবার, বাদ এশা।
কিতাব বিতরণ: ১৩ এপ্রিল রবিবার, সকাল ১০:০০ থেকে।
ইফতেতাহি দরস: ১৪ এপ্রিল সোমবার, সকাল ৯:০০ থেকে।

হিফজুল কুরআন ও মক্তব বিভাগের ভর্তির সময়: ৭ শাওয়াল ১৪৪৬ হিজরী (৬ এপ্রিল রবিবার) থেকে ৯ শাওয়াল (৮ এপ্রিল মঙ্গলবার) পর্যন্ত ভর্তি করা হবে।

ভর্তি কার্যক্রমের সময়সূচি: রবিবার থেকে মঙ্গলবার, সকাল ৯টা থেকে দুপুর ১২:৪৫ মিনিট এবং বিকেল ২:৩০ থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তিযোগ্য নম্বর:

  • উলূমুল হাদীস ৮০%
  • ইফতা ৮০%
  • আদব ৭০%
  • তাকমীল ৫০%
  • ফযীলত ২য় বর্ষ ৫৫%
  • ফযিলত ১ম বর্ষ ৬০%
  • সানাবিয়া উলয়া ২য় বর্ষ ৬৫%
  • মুতাওয়াসসিতা ৩য় বর্ষ ৭০%
  • ইবতেদায়ী ৮০%

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: বিশেষভাবে নির্ধারিত পাঠ্যবইয়ের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেমন:

  • মিশকাত ১ম খণ্ড, হিদায়া ৩য় খণ্ড (তাকমীল জামাত)
  • জালালাইন ১ম খণ্ড, হিদায়া ১ম খণ্ড (ফজীলত ২য় বর্ষ)
  • শরহে বেকায়া, কুদূরী (সানাবিয়া উলয়া)
  • ফার্সী, বাংলা, অংক (ইবতেদায়ী)

অন্য গুরুত্বপূর্ণ তথ্য: মেধাবী, মেহনতী এবং আখলাকী ছাত্রদের জন্য বিশেষ বিবেচনা করা হবে যারা আর্থিকভাবে অসচ্ছল।
ভর্তিচ্ছুক ছাত্রদের আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

যোগাযোগের জন্য: মোবাইল নম্বর: 01310 982 005 / 01773-443043

স্থায়ী ক্যাম্পাস: নয়নগর চেয়ারম্যানবাড়ি মোড়, তুরাগ, উত্তরা, ঢাকা

সংস্থার প্রতিষ্ঠাতা: জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা নাজমুল হাসান কাসেমী।

an adbox will go here