যুক্তরাষ্ট্রের ডব্লিউটিওকে আর্থিক সহায়তা বন্ধ
যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)কে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করে দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয়ে কাঁটছাটের উদ্যোগের অংশ। রয়টার্সের সূত্র মতে, এ সিদ্ধান্ত বৈশ্বিক সংস্থাগুলোর জন্য অর্থ প্রদান পর্যালোচনা না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে, ডব্লিউটিও তার কার্যক্রমে “প্ল্যান বি” গ্রহণ করতে বাধ্য হবে।
ডব্লিউটিওর ২০২৪ সালের বাজেট ছিল ২০৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক, যার প্রায় ১১ শতাংশ যুক্তরাষ্ট্রকে প্রদান করার কথা ছিল। গত ৪ মার্চ ডব্লিউটিওর বাজেট সভায় মার্কিন প্রতিনিধি জানান, ২০২৪ ও ২০২৫ সালের বাজেটের অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে, তবে পর্যালোচনার শেষ সময় নির্ধারণ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের ফলে ডব্লিউটিও তার কার্যক্রম পরিচালনার জন্য সীমাবদ্ধতা অনুভব করবে। ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের বকেয়া ছিল ২২.৭ মিলিয়ন মার্কিন ডলার। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হওয়ার কারণে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ডব্লিউটিও সতর্কতা হিসেবে কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে।