রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন - দিগন্ত জার্নাল

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার দেশের মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের আধ্যাত্মিক ও সামাজিক অবদানের প্রশংসা করেছেন। সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।’

রুশ প্রেসিডেন্ট দাতব্য, শিক্ষামূলক এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে মুসলিমদের অবদানেরও প্রশংসা করেছেন। একইভাবে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও মুসলিম জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

an adbox will go here