কুমিল্লায় প্রাইভেটকারকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত - দিগন্ত জার্নাল

কুমিল্লায় প্রাইভেটকারকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

দিগন্ত জার্নাল ডেস্ক:

১ এপ্রিল ২০২৫, কুমিল্লা সদর দক্ষিণে প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিয়াম শাহ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাহাদুর নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম শাহ মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অর্পন দেবনাথ জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

an adbox will go here