মার্কিন বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি - দিগন্ত জার্নাল

মার্কিন বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, ২ এপ্রিল ২০২৫: মাত্র এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ চীন ও ভিয়েতনামের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ ৭৯ কোটি ৯৭ লাখ ডলারের পোশাক রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.৯৩ শতাংশ বেশি। গত বছর জানুয়ারিতে এই পরিমাণ ছিল ৫৪ কোটি ৮০ লাখ ডলার।

একই সময়ে চীন ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে যথাক্রমে ১৩.৭২% ও ১৯.৯০% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে, ভারত ও পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল ৩৩.৬৪% ও ১৭.৫০%।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক দাম, মানসম্পন্ন পণ্য, এবং নৈতিক শ্রমনীতি এ প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে। এছাড়া, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থা বাড়ায় বাংলাদেশের পোশাক রফতানিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

an adbox will go here