বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এটি তাদের প্রথম বিদেশ সফর।
আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে বাংলাদেশসহ সাতটি সদস্য রাষ্ট্রের নেতারা অংশ নেবেন। স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ৩ থেকে ৪ এপ্রিল সম্মেলনে যোগ দেবেন এবং সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
an adbox will go here