রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু - দিগন্ত জার্নাল

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক লতিফুর রহমান কচি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৯ মার্চ) মীরগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি পারশাওতা-বিনোদপুর ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে কুকুরের ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লতিফুর রহমান পারশাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

an adbox will go here