ঈদযাত্রায় যমুনা সেতু থেকে ১৯ কোটি টাকার টোল আদায় - দিগন্ত জার্নাল

ঈদযাত্রায় যমুনা সেতু থেকে ১৯ কোটি টাকার টোল আদায়

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত ২৪ মার্চ থেকে ৩১ মার্চ সকাল পর্যন্ত টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার শুরুর দিন থেকে প্রতিদিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ২৪ মার্চ সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পার হয়েছে, ২৭ মার্চ এটি বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার ২২৭টি, এবং ২৮ ও ২৯ মার্চ সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে, যথাক্রমে ৪৮ হাজার ৩৩৫ ও ৪৫ হাজার ৪৭৮টি।

সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদযাত্রায় সেতুর উভয় পাশে ১৮টি বুথ চালু ছিল, যার মধ্যে মোটরসাইকেলের জন্য চারটি পৃথক বুথ স্থাপন করা হয়। এছাড়া, উত্তরবঙ্গগামী চারটি লেন খুলে দেওয়ায় যানজটমুক্তভাবে যাত্রী ও যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হয়েছে।

an adbox will go here