গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ - দিগন্ত জার্নাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

দিগন্ত জার্নাল ডেস্ক:

৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মারুফ শেখ (১৮) ও মোহাননেত শেখ (১৬)।

পুলিশ জানিয়েছে, মারুফ শেখ তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে পাটগাতি বাজার যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যান দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলযাত্রীসহ ৯ জন আহত হন।

মোহাননেত শেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এবং মারুফ শেখও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

an adbox will go here