মহুয়া কমিউটার ট্রেনে আগ্নিকাণ্ডে ঘটনা - দিগন্ত জার্নাল

মহুয়া কমিউটার ট্রেনে আগ্নিকাণ্ডে ঘটনা

৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, গাজীপুরের শ্রীপুরে সাত খামাইর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে। ট্রেনে আগুনের ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে মহুয়া গামী মহুয়া কমিউটার ট্রেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

an adbox will go here