ফরিদপুরের ভাঙ্গা ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী গ্রামে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন এবং তাদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনা শুরু হয় রমজানে মনি মোল্লা ইয়াবা বিক্রি ও সেবন বন্ধ করার জন্য আরিপ মুন্সিকে নিষেধ করলে, ঈদের দিন রাতে আরিপ মুন্সি ও তার সহযোগীরা মনি মোল্লাকে চাপাতি দিয়ে কোপ দেয়। মনি মোল্লা বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরপর আজ বুধবার বিকালে টুকু মোল্লা ও আরিপ মুন্সির দলগুলো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সংঘর্ষের ফলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।