বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।
এরই মধ্যে, থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই আলোচনায় যোগ দিয়েছেন এবং ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তিতে সই করেছেন।
এই সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এছাড়া, সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকও হতে পারে বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ৪ এপ্রিল রাতে দেশে ফিরবেন।