ব্যাংককে আজ বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি - দিগন্ত জার্নাল

ব্যাংককে আজ বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

দিগন্ত জার্নাল ডেস্ক:

৪ এপ্রিল ২০২৫, থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আজ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে আজ বৈঠক হবে।’ এর আগে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজের সময় উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল চলমান সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, সংযোগ ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে।

an adbox will go here