মোদির হাতে ২০১৫ সালের স্মরণীয় মুহূর্তের ছবি তুলে দিলেন ড. ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি স্মরণীয় ফটোগ্রাফ উপহার দিয়েছেন। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ছবিটি তুলে দেন অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রধানমন্ত্রী মোদি অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করেন। সেই অমূল্য মুহূর্তটির ছবি ফ্রেম করে শুক্রবার মোদির হাতে তুলে দেওয়া হয়।
এই উপহার মোদির জন্য ছিল এক আবেগঘন ও সম্মানসূচক স্মৃতি, যা দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার আরেকটি নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।