বাংলাদেশের হয়ে অভিষেকে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন হামজা চৌধুরী - দিগন্ত জার্নাল

বাংলাদেশের হয়ে অভিষেকে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন হামজা চৌধুরী

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের ফুটবলে যেন এক নতুন স্রোত এনেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার গেল মাসে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলে কেবল মাঠেই নয়, হৃদয়েও জায়গা করে নিয়েছেন ভক্তদের। অভিষেকের পর থেকেই তার পারফরম্যান্স এবং ব্যক্তিত্ব ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি করেছে উন্মাদনার নতুন তরঙ্গ। সেই উন্মাদনার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাংলাদেশ দলে অভিষেকের এক মাসও না যেতেই হামজার ফেসবুক অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ। বিষয়টি নিয়ে নিজের আনন্দও প্রকাশ করেছেন হামজা। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, “ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।” হামজার জনপ্রিয়তা এতটাই দ্রুত বেড়েছে যে, গেল বছরের শুরুতে যেখানে তার ফেসবুক অ্যাকাউন্টই ছিল না, সেখানে মাত্র কয়েক মাসের ব্যবধানে এখন তিনি এক মিলিয়ন অনুসারীর ক্লাবে। ২০২৩ সালের ৮ অক্টোবর তিনি প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, তবে বাংলাদেশে আসার আগ পর্যন্ত খুব একটা সক্রিয় ছিলেন না। কিন্তু জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তার পোস্ট সংখ্যা এবং ফ্যানবেইস—দু’টিই বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য হামজার এই সংযোজন নিঃসন্দেহে বড় প্রাপ্তি, আর দেশের জার্সিতে তার পথচলা শুরুটা যেভাবে হয়েছে, সেটি নিয়ে আশাবাদী পুরো মহল।

an adbox will go here