২০২৫ উপলক্ষে নেত্রকোনায় র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

২০২৫ উপলক্ষে নেত্রকোনায় র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৬ এপ্রিল ২০২৫ || জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সম্মিলিত উদ্যোগে সফলভাবে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (UNO), নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রীতম সোহাগসহ জেলার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া দিবসের মূল আকর্ষণ ছিল। স্থানীয় জনগণ ও ক্রীড়ামোদীরা এই আয়োজনকে স্বাগত জানান এবং নেত্রকোনায় এমন আয়োজন আরও বেশি হারে হওয়া উচিত বলে মত দেন।

an adbox will go here