সাধারণ মানুষের সুখ-দুঃখ জানতে সরেজমিনে ফাহিম রহমান খান পাঠান - দিগন্ত জার্নাল

সাধারণ মানুষের সুখ-দুঃখ জানতে সরেজমিনে ফাহিম রহমান খান পাঠান

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৬ এপ্রিল ২০২৫ || নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের চল্লিশা ইউনিয়নের মানুষের সমস্যা-অসুবিধা জানতে সরেজমিনে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ফাহিম রহমান খান পাঠান।

এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের নানা সামাজিক ও উন্নয়নমূলক সমস্যার বিষয়ে অবগত হন। মো. ফাহিম রহমান খান পাঠান বলেন, “সাধারণ মানুষের সুখ-দুঃখ জানাই রাজনীতির মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে থাকলেই তাদের প্রকৃত প্রতিনিধিত্ব করা যায়।”

তিনি আরও আশ্বাস দেন, চল্লিশা ইউনিয়নের যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তাঁর এই উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

an adbox will go here