নাটোরে দৈনিক প্রান্তজন সম্পাদক ও কলেজ শিক্ষক সেলিমের ওপর দু’র্বৃ’ত্তের হা’ম’লা
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ৬ এপ্রিল ২০২৫ || নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও সদর উপজেলার চন্দ্রকলা বঙ্গবন্ধু কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হা’ম’লা চালিয়েছে দু’র্বৃ’ত্তরা। রোববার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দু’র্বৃ’ত্ত তার মোটরসাইকেলের গতি রোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে মোবাইল ছিনিয়ে নেয় এবং হকি স্টিক ও লাঠি দিয়ে বেদম মা’র’পি’ট করে তাকে ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর আ’হ’ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা জানান, আহত সেলিমের শরীরের বিভিন্ন স্থানে আ’ঘা’তের চিহ্ন রয়েছে এবং তার দুই হাত ভে’ঙে গেছে।
আ’হ’ত সেলিম জানান, হা’ম’লা’কা’রীদের মধ্যে আব্দুল ওয়াহাব নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। স্থানীয়রা জানিয়েছেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে স্থানীয় বি’এ’ন’পি কর্মী আব্দুল ওয়াহাব তার ৮-১০ জন অনুসারী নিয়ে এ হা’ম’লা চালায়।
এ বিষয়ে জেলা বি’এ’ন’পি’র আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেউ অ’প’রা’ধ করলে তার জন্য আইন আছে, কাউকে হা’ম’লা করা ঠিক নয়। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার চেষ্টা চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।