ইসরাইলি গণহত্যা ঠেকাতে বৈশ্বিক জিহাদের আহ্বান হেফাজতের, আজ বাদ যোহর কর্মসূচি পালনের ডাক - দিগন্ত জার্নাল

ইসরাইলি গণহত্যা ঠেকাতে বৈশ্বিক জিহাদের আহ্বান হেফাজতের, আজ বাদ যোহর কর্মসূচি পালনের ডাক

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনের গা’জায় ইস’রাই’লি আ’গ্রা’সন ও গা’ণহ’ত্যার নিকৃষ্টতম রূপ প্রত্যক্ষ করছে বিশ্ব—এ মন্তব্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান আজ সোমবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, “দ’খলকারী ও গা’ণহ’ত্যাকারী অবৈধ রাষ্ট্র ইস’রাইলকে থামাতে বৈশ্বিক জি’হা’দ এখন অনিবার্য হয়ে পড়েছে।”

বিবৃতিতে তারা বলেন, “গাজায় ইস’রাইলের গা’ণহ’ত্যা পৃথিবীর সমস্ত নৃ’শং’সতার সীমা ছাড়িয়ে গেছে। কথিত মা’নবাধিকার রক্ষাকারী আমেরিকার বিবেক আজ জা’য়ো’নিস্ট ইস’রাইলের কাছে জি’ম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহায়তায় ইস’রাইল বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মা’জলু’ম জনগণের ওপর দ’খলদা’রি ও গা’ণহ’ত্যা চালিয়ে যাচ্ছে। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকার, কারণ ভুক্তভোগীরা মুসলমান।”

তারা বলেন, “পশ্চিমা বিশ্ব মা’নবাধিকারকে ধর্মভিত্তিক করে ফেলেছে। এ পথ তাদের জন্য আত্মঘা’তী প্রমাণ হবে। পৃথিবীর মা’নবতার স্বার্থেই অবৈধ জা’লিম রাষ্ট্র ইস’রাইলের পতন অনিবার্য হয়ে উঠেছে।”

হেফাজত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি সরব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমেরিকার জনগণ যেন রাস্তায় নেমে আসেন। কারণ তাদের ভ্যাট-ট্যাক্সের অর্থ দিয়েই ইস’রাইলকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে সেখানকার শাসকগোষ্ঠী। তাদের জবাবদিহির আওতায় আনা না গেলে পৃথিবীতে আর মা’নবতার কোনো মূল্য থাকবে না।”

নেতারা বলেন, “ফিলিস্তিন দ’খলদা’রি ও গা’ণহ’ত্যাকারী জা’য়ো’নিস্ট ইস’রাইলকে থামাতে মুসলিম বিশ্বের সামরিক প্র’তি’রো’ধ, ঐক্যবদ্ধ রাজনৈতিক তৎপরতা, গ’ণআ’ন্দোলন এবং ইস’রাইলি পণ্য বয়কট একযোগে বিশ্বব্যাপী চালিয়ে যেতে হবে। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে মানবিক বোধসম্পন্ন সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিবৃতিতে জানানো হয়, গা’জাবাসীর প্রতি সংহতি ও গা’ণহ’ত্যার প্রতিবাদে আজ ৭ এপ্রিল বাদ যোহর হেফাজতে ইসলাম ‘বৈশ্বিক হরতাল’-এ শামিল হয়ে দেশব্যাপী কর্মসূচি পালন করবে। এতে ওলামায়ে কেরাম, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতা সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

an adbox will go here