আমরা সবাই গাজার জন্য একাত্ম হই
দিগন্ত জার্নাল ডেস্ক:
গাজার নির্যাতিত ভাইবোনেরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন—৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতাল। ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে কওমি-আলিয়া, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত—সব বন্ধ রাখার ডাক তারা দিয়েছেন।
কিন্তু শুধু বন্ধ রাখলেই দায়িত্ব শেষ নয়। মানুষ ও মুসলিম হিসেবে আমাদের উচিত রাজপথে নেমে একাত্মতা প্রকাশ করা। দল-মত নির্বিশেষে সবাই মিলে গর্জে উঠি ইসরাইলি খুনিদের বিরুদ্ধে।
আমরা হয়তো গাজায় যেতে পারি না, কিন্তু এখানেই দাঁড়িয়ে তাদের লড়াইয়ের পাশে থাকতে পারি। কোনো রাজনৈতিক ব্যানারে নয়, “বাংলাদেশ” ব্যানারে গড়ে উঠুক প্রতিবাদের ঢল।
সব ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে নেমে আসুক রাজপথে। ৭ এপ্রিল—বাংলাদেশ গাজার পক্ষে, খুনিদের বিপক্ষে।