গাজা নিয়ে বিক্ষোভে সহিংসতা: কেএফসি-পিৎজা হাটে হামলা, গ্রেফতার ৪৯ - দিগন্ত জার্নাল

গাজা নিয়ে বিক্ষোভে সহিংসতা: কেএফসি-পিৎজা হাটে হামলা, গ্রেফতার ৪৯

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ || গাজায় ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে নানা দল ও সংগঠনের বিক্ষোভ চলাকালে সহিংসতায় রূপ নেয় বেশ কিছু স্থানে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া সহ অন্তত পাঁচটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই সহিংস ও অবৈধ কর্মকাণ্ড জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি হু’ম’কি হিসেবে বিবেচিত হচ্ছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। সোমবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মা’ম’লা দায়ের হয়েছে এবং আরও কয়েকটি মা’ম’লার প্রস্তুতি চলছে।

বিবৃতিতে বলা হয়, “দা’য়ীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। অপরাধীরা যতক্ষণ না গ্রেফতার হয়, অভিযান অব্যাহত থাকবে।”

তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়, “যারা এই ঘটনায় তথ্য জানেন, তারা যেন এগিয়ে এসে সহযোগিতা করেন। একসঙ্গে আমরা সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি।”

এদিকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম দেশের বিভিন্ন জেলায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

an adbox will go here