এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ - দিগন্ত জার্নাল

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, ৯ এপ্রিল ২০২৫ || আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মহানগরীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রগুলোর আশেপাশে শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কারও প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

an adbox will go here