নতুন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ। - দিগন্ত জার্নাল

নতুন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ।

দিগন্ত জার্নাল ডেস্ক :

শুক্রবার,১১ এপ্রিল ২০২৫ || দেশে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশবাসী একটি নতুন রাষ্ট্রব্যবস্থার পক্ষে রায় দিয়েছে—যা হবে বিদেশি আধিপত্যমুক্ত, স্বৈরতন্ত্রমুক্ত, বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক।” তিনি বলেন, “এই রাষ্ট্রব্যবস্থায় নাগরিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে এবং মৌলিক অধিকার নিশ্চিত থাকবে।”
সহনশীল রাজনীতির বার্তা
ড. মালেক ফরাজী বলেন, “গণতান্ত্রিক নাগরিক শক্তি হিংসা, বিদ্বেষ ও উন্মাদনা নয়; বরং ইতিবাচক সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছে।”
তিনি আরও বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক কাঠামো নির্মাণই দলটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী লীগের সভাপতি আতাউল্লাহ খান এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য হেলাল উদ্দিন। তারা সবাই নতুন দলের উদ্দেশ্য ও অবস্থানের প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক অবদানের প্রত্যাশা জানান।

an adbox will go here