শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা - দিগন্ত জার্নাল

শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

জামায়াত জোট, এমপিদের শপথ, ডা. শফিকুর রহমান, সংসদ ভবন, প্রধান নির্বাচন কমিশনার, ত্রয়োদশ সংসদ

নিজস্ব প্রতিবেদক । রাজনাীতি । মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার বেলা ১২টা ২৪ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানটি নির্ধারিত সময়েই সম্পন্ন হয়।

এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ সিদ্ধান্তের পর শপথ বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণে জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা বৈঠকে বসেছিলেন।

এদিকে একই দিনে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন ও সাংবিধানিক কাঠামো বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

Home » রাজনীতি / সংসদ
an adbox will go here