ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে জাসাকের "সং মার্চ" - দিগন্ত জার্নাল

ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে জাসাকের “সং মার্চ”

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫: ভারতে মুসলমানদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঘোষণা করেছে এক ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচি—ভারতীয় দূতাবাস অভিমুখে সংগীতযাত্রা “সং মার্চ”।

এই কর্মসূচিকে সফল করতে আহ্বান জানানো হয়েছে আগামী ২৪ এপ্রিল, বৃহস্পতিবার, দুপুর ২টায় ঢাকার পল্টনের মুক্তাঙ্গনে সমবেত হওয়ার। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাগ্রত কবি মুহিব খান জানান, “এই সংগীতযাত্রা শুধু প্রতিবাদ নয়, এটি আমাদের আত্মচেতনার প্রকাশ, নিপীড়িতদের পক্ষে এক সম্মিলিত কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “ভারতের মুসলিম জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় মদদে যে বৈষম্য, নির্যাতন ও বঞ্চনা চলছে, তার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ গড়ে তুলতেই আমরা এ পদক্ষেপ নিয়েছি।”

দলে দলে আসুন, একসাথে হাঁটুন, গানে গানে জেগে উঠুক প্রতিবাদের উত্তাল ঢেউ—
২৪ এপ্রিল, বৃহস্পতিবার, দুপুর ২টায়, পল্টনের মুক্তাঙ্গনে।

an adbox will go here