সাবেক রাষ্ট্রপতির জামাতা মাহমুদুজ্জামানকে অবসরে পাঠাল সরকার
শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ |
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনারের চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়, মোহাম্মদ মাহমুদুজ্জামান সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করেছেন এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী অবসর প্রদান করা হয়েছে। তবে তিনি নিয়ম অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। একই আদেশে একই ধারা অনুসারে কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসরে পাঠানো হয়েছে।