জমিয়তের নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন নেতা-কর্মীদের
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ |
আকাবিরের শতবর্ষী কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর জাতীয় কাউন্সিল ২০২৫ সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেব দা.বা. কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় কাউন্সিলে আল্লামা শায়েখ জিয়া উদ্দিন হাফি: প্রধান উপদেষ্টা, মাওলানা আব্দুর রব ইউসুফী হাফি: সিনিয়র সহ-সভাপতি, মুফতী মঞ্জুরুল ইসলাম আফেন্দী হাফি: মহাসচিব, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া হাফি: সিনিয়র যুগ্ম মহাসচিব, মুফতি জাকির হোসাইন কাসেমী অর্থ সম্পাদক, মাওলানা লোকমান মাাজহারী সাংগঠনিক সম্পাদক এবং মুফতি ইমরানুল বারী সিরাজী প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে জমিয়তের ঐতিহ্যকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেব দা.বা.-এর নেতৃত্বে সংগঠন আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে।