বাংলাদেশের বিদেশী মিশন ও কনস্যুলেটে কনস্যুলার সেবার জন্য আলাদা ফি নির্ধারণ - দিগন্ত জার্নাল

বাংলাদেশের বিদেশী মিশন ও কনস্যুলেটে কনস্যুলার সেবার জন্য আলাদা ফি নির্ধারণ

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮০টি দেশে অবস্থিত মিশন, দূতাবাস ও কনস্যুলেটের জন্য কনস্যুলার সেবার আলাদা ফি নির্ধারণ করেছে। সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ ডলার এবং সর্বনিম্ন ১০ ডলার। ফি গঠন করা হয়েছে মোট সাতটি অঞ্চলে এবং প্রতিটি সেবার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে, যেমন আমমোক্তারনামা প্রমাণীকরণ, বাণিজ্যিক কাগজপত্র সত্যায়ন ও শিক্ষা সনদ ইস্যু।

প্রথম গ্রুপে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো এবং সুইজারল্যান্ডের মিশনগুলো অন্তর্ভুক্ত রয়েছে। গ্রুপ-১ মিশনগুলিতে সর্বোচ্চ ৮৫ ডলার ফি ধার্য করা হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম গ্রুপে বিভিন্ন দেশগুলির মিশনগুলোও আলাদা ফি নির্ধারণ করেছে, যা সেবার ধরন অনুযায়ী পরিবর্তিত হবে।

এছাড়া, বিদেশী মিশনগুলোতে সাধারণ সেবায় ফি প্রাপ্তির পর তিন কর্মদিবসের মধ্যে সেবা দেওয়া হবে এবং জরুরি সেবায় সেই একই দিনের মধ্যে বা পরবর্তী কর্মদিবসে সেবা প্রদান করা হবে। সব ফি মার্কিন ডলারে ধার্য করা হয়েছে, তবে প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রাতেও গ্রহণ করা হবে।

an adbox will go here