পিএসসি সংস্কারে দুইটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: উপদেষ্টা আসিফ - দিগন্ত জার্নাল

পিএসসি সংস্কারে দুইটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: উপদেষ্টা আসিফ

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নিয়োগে দীর্ঘসূত্রতা ও অনিয়ম বন্ধে দুইটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৭ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রতা, অনিয়ম এসব বিষয়ে আলোচনার পর সরকার দুইটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, “এই আন্দোলন শুরু হওয়ার পরপরই যারা দায়িত্বে আছেন তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছি।” যদিও গত সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বসার কথা ছিল, কিন্তু তা হয়নি বলে দুঃখপ্রকাশ করেন তিনি। তবে ছাত্রদের দাবিগুলো তার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান।

তিনি বলেন, “বেকারত্ব নিরসনে এখন পর্যন্ত একক মন্ত্রণালয় হিসেবে পুলিশের পর স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি গিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান।” সামনের কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগের কথা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, “ছাত্রদের বিষয়গুলো সবসময়ই আমার জন্য প্রথম প্রায়োরিটি থাকে।” কুয়েটের আন্দোলন সম্পর্কেও তিনি জানান, আন্দোলন শুরুর আগে কুয়েটের প্রতিনিধিদল তার কাছে এসেছিল এবং তাদের দাবিগুলো তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “টিএসসিতে আন্দোলনরত প্রায় অনেকেই আমার পরিচিত। রাত ৪-৫টায় সেখানে যাওয়া কতটা শোভন হবে তা ভেবে যাইনি।” এছাড়া শহীদ জসিম ভাইয়ের মেয়ের আত্মহত্যার ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তবে গ্রেপ্তারদের জামিন নিয়ে সঠিক তথ্য প্রদান করেন।

an adbox will go here