জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলা মটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি জানান, ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালানো হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের জন্য সমতার বার্তা পৌঁছে দেওয়া।”

নেতৃবৃন্দ আরও জানান, যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ঘোষণাপত্রের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরা হবে।

an adbox will go here