দেশে যৌনপল্লীর ভয়াবহ চিত্র: যুবজমিয়ত নেত্রকোনা জেলা শাখার উদ্বেগ প্রকাশ - দিগন্ত জার্নাল

দেশে যৌনপল্লীর ভয়াবহ চিত্র: যুবজমিয়ত নেত্রকোনা জেলা শাখার উদ্বেগ প্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লী রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত, যেখানে প্রায় দুই হাজার সরকার নিবন্ধিত নারী বসবাস করেন। প্রত্যহ সেখানে প্রায় তিন হাজার অবৈধ যৌন কার্যক্রম সংঘটিত হয় বলে জানা গেছে। নাউজুবিল্লাহ।

এছাড়া, টাঙ্গাইলের কান্দাপাড়ায় প্রায় এক হাজার নিবন্ধিত নারী বসবাস করেন এবং প্রতিদিন প্রায় দুই হাজার যৌন কার্যক্রমের ঘটনা ঘটে। ময়মনসিংহের গঙ্গিনাপাড়ায় প্রায় ৩০০ নারী নিবন্ধিতভাবে এই পেশায় নিয়োজিত, যেখানে প্রতিদিন প্রায় হাজারের অধিক অনৈতিক কার্যক্রম হয়। জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে প্রায় দুই শতাধিক নারী থাকেন এবং প্রতিদিন প্রায় পাঁচশত অবৈধ ঘটনা সংঘটিত হয়। পটুয়াখালীর যৌনপল্লীতেও দুই শতাধিক নারী বসবাস করেন এবং প্রতিদিন প্রায় তিনশতবার এধরনের কার্যক্রম সংঘটিত হয়।

বর্তমানে দেশে মোট ১১টি নিবন্ধিত যৌনপল্লী রয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রায় এক লক্ষ পেশাদার নারী যৌনকর্মী রয়েছেন, যারা যৌনপল্লী, হোটেল, বাসাবাড়ি ও পরিবহনসহ বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় এই পেশায় যুক্ত আছেন। নাউজুবিল্লাহ।

এ বিষয়ে যুবজমিয়ত নেত্রকোনা জেলা শাখার সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “অনেকেই হয়তো জানেন না, পরিস্থিতি কতটা ভয়াবহ হবে যদি এসবকে আইনিভাবে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আল্লাহ আমাদের দেশকে এ পাপাচার থেকে হেফাজত করুন।”

an adbox will go here