আনচেলত্তি শর্ত সাপেক্ষে রিয়ালেই থাকছেন ২০২৬ পর্যন্ত - দিগন্ত জার্নাল

আনচেলত্তি শর্ত সাপেক্ষে রিয়ালেই থাকছেন ২০২৬ পর্যন্ত

দিগন্ত জার্নাল ডেস্ক:
কার্লো আনচেলত্তিকে নিয়ে শেষপর্যন্ত এক ‘ফুটবল সোপ অপেরা’ই হয়ে দাঁড়িয়েছে। কখনও ব্রাজিল, কখনও সৌদি আরব—তবে শেষমেশ শর্ত পূরণ হলে রিয়াল মাদ্রিদেই থেকে যেতে পারেন ২০২৬ সাল পর্যন্ত, জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম। গত সপ্তাহে গুঞ্জন উঠেছিল, আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন—সব চূড়ান্ত, শুধু সই বাকি। তবে শেষ মুহূর্তে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের হস্তক্ষেপে সেটি আটকে যায়। চুক্তির সময়কাল না ফুরিয়ে যাওয়ায় আনচেলত্তিকে বরখাস্ত করলে চুক্তির পুরো অর্থ দিতে হতো, যা দিতে রাজি নন পেরেজ।

সৌদি আরব থেকেও ৫০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। তবে তা এখনও বাস্তবে রূপ নেয়নি। এদিকে স্প্যানিশ সাংবাদিক হোসেপ পেদ্রেরল জানাচ্ছেন, আনচেলত্তি রিয়ালেই থাকতে পারেন—যদি দল চলতি মৌসুমে লা লিগা জেতে। এটাই রিয়ালের সঙ্গে তার থাকা-না থাকার প্রধান শর্ত। বর্তমানে শিরোপাহীন থাকার শঙ্কা রয়েছে রিয়ালের। ২০১৯ সালের পর এই প্রথমবার তারা শিরোপাহীন মৌসুম কাটাতে পারে। আনচেলত্তির ভাগ্য নির্ভর করছে সেই ফলাফলের উপরেই।

an adbox will go here