মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান - দিগন্ত জার্নাল

মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (১ মে ২০২৫) আজ মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, “ডিএমপিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। সমাবেশ সফল করতে শ্রমিক দলের পক্ষ থেকে ১২ দফা দাবির প্রচারণা চলছে, লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন ও গণসংযোগ চলছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ অন্যান্য সিনিয়র নেতারা।

রিজভী জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চল থেকে বিপুল সংখ্যক শ্রমিক এই সমাবেশে অংশ নেবেন। দিবসটি উপলক্ষে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

an adbox will go here