স্বপ্ন বুননের তিন বছর: সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দৃঢ় এক অভিযাত্রা - দিগন্ত জার্নাল

স্বপ্ন বুননের তিন বছর: সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দৃঢ় এক অভিযাত্রা

ময়মনসিংহ, নিজস্ব প্রতিবেদক:


দিগন্ত জার্নালের একান্ত ও বিশেষ প্রতিবেদন

বৃহস্পতিবার, (১ মে ২০২৫) মাত্র দুজন সদস্য দিয়ে ২০২২ সালের ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ‘স্বপ্ন বুনন ফাউন্ডেশন বাংলাদেশ’ আজ তিন বছরে পা দিয়েছে। ময়মনসিংহ শহরের নাটর ঘরলেন বস্তির পাশে গড়ে উঠেছে তাদের পাঠশালা, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে কাজ করছে সংগঠনটি।

সংগঠনের সদস্য ফাইজা রহমান অনু নিজের সংগ্রামী জীবনের অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত হয়ে যুক্ত হয়েছেন এই মানবিক উদ্যোগে। তিনি বলেন, “আমার জীবনের কষ্টগুলো আমাকে শিখিয়েছে—আলো ছড়িয়ে দেওয়াটাই আসল জীবন।”

স্বপ্ন বুনন আজ শুধু একটি সংগঠন নয়, বরং কাজ দিয়ে পরিচিত হয়ে ওঠা এক ভালোবাসার নাম। সদস্যদের মতে, “নাম নয়, আমাদের কাজই আমাদের পরিচয়।”

অবস্থান: ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, নাটর ঘরলেন বস্তির পূর্ব পাশে।

— দিগন্ত জার্নাল
সাম্যের আহ্বানে


an adbox will go here