নিউজিল্যান্ড ‘এ’র বিপক্ষে নেতৃত্বে সোহান - দিগন্ত জার্নাল

নিউজিল্যান্ড ‘এ’র বিপক্ষে নেতৃত্বে সোহান

দিগন্ত জার্নাল ডেস্ক:
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবে তার নাম নিশ্চিত করেছেন দলের কোচ মিজানুর রহমান বাবুল।
নিউজিল্যান্ড ‘এ’ দল তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে। প্রথম ওয়ানডে ৫ মে সিলেটে, পরের দুটি ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে। এরপর ১৪ মে প্রথম এবং ২১ মে মিরপুরে শেষ চারদিনের ম্যাচ হবে।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

an adbox will go here