‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’: বর্ণালীর কণ্ঠে নতুন গান - দিগন্ত জার্নাল

‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’: বর্ণালীর কণ্ঠে নতুন গান

দিগন্ত জার্নাল ডেস্ক:
এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার নিয়মিত গান করে চলেছেন। সম্প্রতি তিনি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন, যার শিরোনাম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। গানটির কথা লিখেছেন সজীব অধিকারী এবং সুর ও সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য্য।
গানটির ভিডিও পরিচালনা করেছেন এস এইচ শাকিব ও সোহেল তালুকদার। এটি প্রকাশিত হয়েছে মৌ টিভির ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, “গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।”
গীতিকার সজীব অধিকারী বলেন, “এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন।”
পরিচালকদ্বয় সোহেল তালুকদার ও এস এইচ শাকিব বলেন, “গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।”

an adbox will go here