বর্ণালীর কণ্ঠে প্রেমের ছোঁয়া: প্রকাশ পেল ‘তুমি দূর আকাশের তারা’ - দিগন্ত জার্নাল

বর্ণালীর কণ্ঠে প্রেমের ছোঁয়া: প্রকাশ পেল ‘তুমি দূর আকাশের তারা’

দিগন্ত জার্নাল ডেস্ক:
এই প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের নতুন মৌলিক গান ‘তুমি দূর আকাশের তারা’ প্রকাশিত হয়েছে ‘প্রজাপতী মিউজিক অ্যান্ড মিডিয়া’ ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন এফ আই অনন্ত, সুর করেছেন বর্ণালী সরকার নিজেই এবং সংগীতায়োজন করেছেন সালমান শেখ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এরশাদ রোহান।

গানটি নিয়ে বর্ণালী বলেন, “রোমান্টিক ঘরানার গানটির কথায় এক ধরনের দরদ আছে। এফ আই অনন্ত ভাইয়ের লেখাও চমৎকার, আর সংগীতায়োজন করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর সালমান শেখ। আশা করছি, শ্রোতা-দর্শকের ভালো লাগবে।”
নির্মাতা এরশাদ রোহান বলেন, “বর্ণালীর গায়কী ও গানটি দুটোই দারুণ হয়েছে। গানের কথার সঙ্গে মিল রেখে দৃশ্যধারণ করা হয়েছে, যা বর্তমান সময়ের দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।”

an adbox will go here