জনপ্রিয়োতার শীর্ষে পাঁজর ৩:অভিনেতা জ্যাক সজলের কৃতজ্ঞতা প্রকাশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সম্প্রতি নির্মাতা আদিফ হাসান পরিচালিত “পাঁজর ৩” জনপ্রিয়তার শীর্ষে পৌছেছে। তা নিয়ে দর্শকদের ভালোবাসায় অভিভূত অভিনেতা জ্যাক সজল। নাটকটির সাফল্যে তিনি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার সহকর্মী ও পরিচালকসহ পুরো টিমের প্রতি।
জ্যাক সজল বলেন, “পাঁজর ৩” আমাকে যে ভালোবাসা ও শক্তি দিয়েছে, তা সত্যিই অনন্য। দর্শকদের প্রশংসা আমার কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ করে তুলেছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার পরিচালক আদিফ হাসান ভাইকে। তিনি আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে আগলে রেখেছেন এবং এত বড় একটা প্রজেক্টের অংশ হতে সুযোগ দিয়েছেন। আপনার প্রতি অশেষ ভালোবাসা।”
তিনি আরও বলেন, “আরশ খান ভাই, তুমি অসাধারণ! নাটকটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছ। তুমি সত্যিই সাহসী একজন মানুষ, তোমার সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। এভাবেই পাশে থেকো, ভাই।”
এছাড়াও, তিনি পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “একটি ভালো প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে সবার সহযোগিতা দরকার। ‘পাঁজর ৩’-এর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা ও কৃতজ্ঞতা।”
শেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। এবারের ঈদে আসছে আরও বড় চমক! অপেক্ষায় থাকুন, বন্ধুরা!”