চুপিসারে হামিদ দেশ ছাড়লেন—রাষ্ট্রপতি চুপ্পুর ফোনেই ছাড় পাওয়ার অভিযোগ
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ৯ মে ২০২৫
বিমানবন্দরে আটকের পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে ‘বিশেষ’ ফোন পেয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়েছে—এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ফেসবুক পোস্টে ক্ষোভ ঝেড়ে বলেন, “হামিদকে আটকানোর পর রাষ্ট্রপতির অফিস থেকে ফোন—আর সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া! এরপরও কি ইন্টেরিম সরকারকে সমর্থন করা চলে? হয় চুপ্পুকে সরান, নয়তো নিজে সরে যান।”
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে জানানো হয়, “সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে এবং হামিদকে ফিরিয়ে না আনলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ার ছাড়তে হবে। নচেৎ দেশজুড়ে আন্দোলন শুরু হবে, যার দায়ভার থাকবে ইন্টেরিম সরকারের কাঁধে।”
এদিকে হামিদকে ছাড় দেওয়ার ‘গোপন ষড়যন্ত্রের’ দায়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরিফ উসমান হাদি ফেসবুকে লিখেছেন, “হামিদকে ছাড়ার দায়ে তিন দিনের মধ্যে পদত্যাগ করুন। না হলে ইন্টেরিমের বিরুদ্ধেই রাজপথে নামবো। তখন সম্মান যাবে, গালি আসবে।”
এদিকে কিশোরগঞ্জ থেকে জানানো হয়েছে, মামলার আসামি হয়েও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর শ্যালক ডা. নওশাদ খানের বিদেশযাত্রা এখন ‘টক অব দ্য কিশ