সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার ডাক আজিজুল হক ইসলামাবাদীর
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ১০ মে ২০২৫
ঢাকা: চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী শনিবার (১০ মে) ভোরবেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবাদী পোস্ট দিয়ে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেন, “ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।” পাশাপাশি মন্তব্য করেন, “যেসব রাজনীতিবিদদের মনে আওয়ামী প্রেম আর ভারত পিরিত আছে, তারা বাংলাদেশ ছেড়ে দিল্লিতে চলে যান।”—এই বক্তব্যের মাধ্যমে তিনি দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন, রাষ্ট্রীয় দখলদারিত্ব ও জনবিচ্ছিন্নতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধে আহ্বান জানান।
এই পোস্টটি সামনে আসে এমন এক সময়ে, যখন জুলাই-আগস্ট বিপ্লবের প্রস্তুতি নিয়ে রাজপথে নেমেছে অসংখ্য গণমানুষ। জনগণের দাবির মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন ভারত পালাতে বাধ্য হয়, তার ১০ মাস পরেও তাদের দোসর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে লুকিয়ে থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আবারও জনতা রাস্তায় নামছে।

জানা যায়, আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজধানীর শাহবাগ মোড়, যেখানে অবস্থান নিয়েছে জুলাই বিপ্লবীরা। অন্যদিকে হেফাজতে ইসলামের হাজারে হাজার নেতাকর্মী বৃহস্পতিবার রাত ১০টা থেকেই রাজধানীতে জড়ো হতে শুরু করে। ২০১৩ সালের ৫ই মে পিলখানা ট্র্যাজেডির পর শাহবাগে হেফাজতের কর্মসূচিতে চালানো গণহত্যার প্রতিবাদে তারা নতুন করে সংগঠিত হচ্ছে।
প্রাধান উপদেষ্টা ড. ইউনুসের বাসভবন ‘যমুনা’-র সামনে বৃহস্পতিবার রাত থেকেই প্রথম অবস্থান কর্মসূচি শুরু হয় । আন্দোলনকারীদের দাবি, একদিকে রাষ্ট্রীয় হত্যা, অন্যদিকে ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়নের দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর এই ভোররাতের পোস্ট সেই আন্দোলনেরই এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রতিধ্বনিত হয়, যা লাখো মানুষের হৃদয়ে ন্যায়বিচারের দীপ্তি ছড়িয়েছে।
্