সাম্য হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা এন আকন্দ কামিল মাদরাসায় প্রতিবাদ মিছিল - দিগন্ত জার্নাল

সাম্য হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা এন আকন্দ কামিল মাদরাসায় প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

বুধবার , (১৪ মে ২০২৫) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবিতে নেত্রকোনা এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন এন আকন্দ কামিল মাদরাসার ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ মাসুদ রানা, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান দোলন এবং সদস্য সচিব মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা এই নির্মম হ’ত্যা’কা’ণ্ডের নিন্দা জানিয়ে বলেন, সাম্য ছিল গণতন্ত্র ও ছাত্র অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ। তাঁর এইভাবে ঝরে যাওয়া ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাশ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

an adbox will go here