২৮ মে ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে ঢাকায় যাওয়ার আহ্বান মো. মাসুদ রানার - দিগন্ত জার্নাল

২৮ মে ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে ঢাকায় যাওয়ার আহ্বান মো. মাসুদ রানার

নিজস্ব প্রতিবেদক:


—দিগন্ত জার্নাল প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন

বৃহস্পতিবার , (১৫ মে ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগামী ২৮ মে রাজধানী ঢাকায় বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে নেত্রকোনা জেলার তরুণদের ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রকোনার এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. মাসুদ রানা।

দিগন্ত জার্নালের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মো. মাসুদ রানা বলেন, “তারুণ্যের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই সমাবেশ গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। নেত্রকোনার ছাত্রসমাজ, বিশেষ করে মাদরাসাভিত্তিক ছাত্ররা এই আন্দোলনের অন্যতম শক্তি। আমাদের সবার উচিত ২৮ মে ঢাকায় উপস্থিত হয়ে প্রমাণ করা যে, দেশের তরুণরাই ভবিষ্যতের চালিকাশক্তি।”

তিনি বলেন, “শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক অধিকার ও মেধাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্রদল যে সংগ্রাম করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এ সমাবেশ। নেত্রকোনার প্রতিটি ইউনিট, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার নেতাকর্মীদের এখনই প্রস্তুতি নিতে হবে।”

তিনি দিগন্ত জার্নালের মাধ্যমে জেলার তরুণদের প্রতি উদাত্ত আহ্বান জানান—“ঢাকায় এসে এই সমাবেশে অংশ নিয়ে তারুণ্যের শক্তিকে রাজপথে প্রকাশ করুন। এটাই সময়, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর।”

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশনায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা ও মাদরাসায় এরই মধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে, এবং মো. মাসুদ রানা নিজেও এলাকায় নেতাকর্মীদের মাঝে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

an adbox will go here