পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ভূমিকা, যুক্ত নতুন চরিত্র - দিগন্ত জার্নাল

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ভূমিকা, যুক্ত নতুন চরিত্র

দিগন্ত জার্নাল ডেস্ক:
নতুন বছরের শুরুতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ইতিহাস নির্ভর বিষয়বস্তুর পুনর্লিখন ও সংযোজন-বিয়োজনের ফলে শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিশেষত, শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যাপক পরিবর্তন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শেখ মুজিবকে নিয়ে বিভিন্ন লেখা এবং তাঁর অবদানকে কম প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রাথমিক: দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন বইয়ে শেখ মুজিবের ওপর লেখা বাদ দিয়ে নতুন গল্প ও অধ্যায় যুক্ত হয়েছে।

মাধ্যমিক: ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে জুলাই আন্দোলন এবং অন্যান্য নেতাদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

উচ্চ মাধ্যমিক: শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর অংশ এবং অন্যান্য বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রভাব ও বিতর্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মজিবুর রহমান বলেন, “ইতিহাসে রাজনৈতিক প্রভাবের ফলে পাঠ্যবইয়ের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। প্রতিটি সরকারের আমলে পাঠ্যসূচি পরিবর্তনের এই প্রবণতা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।”

এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান দাবি করেছেন, “সবার অবদান সঠিকভাবে তুলে ধরার জন্যই এই পরিবর্তন।”

পাঠ্যবই সংস্কার ঠেকাতে প্রস্তাব: শিক্ষা বিশেষজ্ঞরা নিরপেক্ষ শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন, যা ভবিষ্যতে পাঠ্যবই পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেবে।

এমন পরিবর্তনে শিক্ষার মান এবং জাতীয় ঐক্যের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

an adbox will go here