সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি - দিগন্ত জার্নাল

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি

দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ১৮ কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর আগারগাঁওয়ে ভোটার হালনাগাদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি জানান, কমিশন ইচ্ছাকৃত কোনো ভুল করবে না। ইসি কর্মকর্তারা অনিয়ম করলে তার দায়ভার কমিশন নেবে না বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্য কমিশনাররা ভোটার তালিকায় স্বচ্ছতা, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলেন।

an adbox will go here